সৈয়দপুরে শ্রজিনার ইফতার ও ঈদ উপহার বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
টুটুল ,সৈয়দপুর প্রতিনিধি: সৈয়দপুরে শ্রমজীবী নারী সংগঠন শ্রজিনা এর পক্ষ থেকে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে । ২০ শে মার্চ বৃহস্পতিবার সংগঠনের অস্থায়ী কার্যালয় শেখ ইসমত জাহান স্কুল প্রাঙ্গণে এর আয়োজন করা হয় ।প্রতিবছরের ন্যায় এ বছরও সংগঠনের নিজস্ব তহবিল ও সদস্যদের আর্থিক অনুদানে প্রায় ১০০ জনের মাঝে শাড়ি থ্রি পিস ও লুঙ্গি বিতরণ করা হয় । বিকেল চারটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফেরদৌসী বেগম ও সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার লিপি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন।প্রায় ২৫ বছর ধরে নারীদের কল্যাণে কাজ করে যাওয়া সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আনন্দঘন মুহূর্ত ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এম এ পারভেজ লিটন ,আসাদুজ্জামান আসাদ ,এম আর আলী টুটুল ।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি