সৈয়দপুরে প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন সম্পন্ন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রমজান আলি টুটুল ,সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধি :সৈয়দপুরে বাংলাদেশ প্রাউভেট হসপিটাল,ক্নিনিক এন্ড ডায়াগনষ্ঠিক সেন্টার ( ওনার্স) এসোসিয়েশনের দ্বি- বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ১৮ ফেব্রুয়ারি শহরের সড়ক ও জনপথ বিভাগের হল রুমে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত বিরতীহীনভাবে চলে ভোট গ্রহণ।
নির্বাচনে মোট ভোটার ছিল ৪৮ জন। এর মধ্যে ৪৩ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন।
৯ পদের নির্বাহী কমিটির বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন ৭ জন। তারা হলেন সভাপতি বদরুল আলম অনু,সহসভাপতি দেলোয়ার হোসেন, কেষাধক্ষ্য নুর আলম সরদার নিলয়,সাংগঠনিক সম্পাদক জাহানুর আলম রানা, দপ্তর সম্পাদক শাহিবুল ইসলাম লেবু, প্রচার সম্পাদক মুকুল হোসেন ও নির্বাহী সদস্য আব্দুল করিম। সাধারণ সম্পাদক পদে তিনজন ও সহসাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বী থাকায় ওই দুই পদে ভোট গ্রহণ হয়। এতে সাধারণ সম্পাদক পদে ২১ ভোট পেয়ে নির্বাচিত হন হাকিফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্ব্ন্দ্বী শরিফুল ইসলাম প্রাপ্ত ভোট ১৫ ও তাহমিন হক মুক্তা পেয়েছেন ৭ ভোট। সহসাধারণ সম্পাদক পদে শরিফুল আলম খোকন ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন বদরুল আলম অনু। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন আব্দুর রউফ ও সহকারী কমিশনার ছিলেন মামুনুর রশিদ মামুন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি