১০ মে ২০২৬

সৈয়দপুরে ওয়েল্ডিং মিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সৈয়দপুরে ওয়েল্ডিং মিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার
রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধি : সত্যি ওয়েল্ডিং মিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৭ এপ্রিল রোববার সকাল সাতটায় সাহেবপাড়া লিচুবাগান এলাকায় রেলের জায়গায় অবস্থিত একটি ঘর থেকে মোঃ মাহমুদ( ৪৫ ) নামের ওয়েল্ডিং মিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ । এলাকাবাসী সূত্রে জানা যায় কয়েকদিন পূর্বে স্ত্রী ইয়াসমিনের চাচাতো ভাইয়ের বিয়ে বাড়ি যাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর ঝগড়া হয় । বোনের স্বামীকে শাসন করতে স্ত্রী ইয়াসমিনের ভাই ভলু, মইন ,মোহিত ও সাদ্দাম মিলে মাহমুদকে শারীরিক নির্যাতন করে । সেদিন থেকে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় । ঘটনার আগের দিন ভাই সাদ্দামের সাথে অন্য একটি বিয়ে বাড়িতে যায় এবং সেখান থেকে অনেক রাতে বাড়ি ফিরে ইয়াসমিন । এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাদ্দামসহ অন্যান্য ভাইরা মিলে আবারো মার ডাং করে । পরের দিন সকালে ঝুলন্ত অবস্থায় মাহমুদের লাশ দেখতে পাওয়া যায় । ইয়াসমিনের চাচাতো ভাই সাদ্দাম এক রাজনৈতিক নেতাকে নিয়ে মৃত্যুর ঘটনা অন্য দিকে প্রবাহের চেষ্টা করছেে।ঘটনার পর থেকে ইয়াসমিনের ভাইয়েরা গা ঢাকা দিয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিন জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছি । ময়না তদন্তের জন্য নীলফামারী হাসপাতালে লাশ পাঠানো হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে । [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপ/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি