১১ মে ২০২৬

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৩২ টি ঘর পুড়ে ছাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৩২ টি ঘর পুড়ে ছাই
এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধি : সৈয়দপুর ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২ টি ঘর পুড়ে গেছে ! সোমবার রাত আটটার সময় কাশীরাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ব্রমোত্তর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এতে নগদ প্রায় 2 লক্ষ টাকা সহ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি । সূত্রে জানা যায় মৃত ওসমান আলীর পুত্র সেকেন্দার আলীর বাড়ির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত । সৈয়দপুর ও তারাগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে ।অগ্নিকাণ্ডে আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী ,ধান চাল ,বইখাতা সহ নগদ প্রায় দুই লক্ষ টাকা পুড়ে গেছে দুটি গরু ও দুটি ছাগলসহ হাঁস মুরগি পুড়ে যায় । ক্ষতিগ্রস্ত টিটু বলেন আমার চারটি ঘর পুড়ে গেছে ।একটি গরু ও নগদ 2 লক্ষ টাকা ঘরের সমস্ত আসবাবপত্র সহ স্বর্ণালংকার আগুনে পুড়ে গেছে , এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে । কাশি রাম ইউনিয়ন চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন আগুনে তেরোটি পরিবারের ৩২ টি ঘরের সব কিছু পুড়ে তারা এখন নিঃস্ব হয়ে গেছে । আমরা স্থানীয়ভাবে ও সরকারি সহায়তায় ক্ষতিগ্রস্তদের পাশে আছি ।প্রয়োজনীয় সকল প্রকার সাহায্যের আশ্বাস দেন তিনি । বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি