সৈয়দপুরে ক্লোলেস বৃদ্ধা হত্যা মামলার আসামি আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রমজান আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধি সৈয়দপুর চাঁদ নগর এলাকায় ক্লোলেস বৃদ্ধা হত্যা মামলার আসামি শামীম বেগ (৫২) কে আটক করেছে পুলিশ। হত্যার ২২ দিন পর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয় । সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ ফইম উদ্দিন ২৬ শে জুলাই সন্ধ্যায় সাংবাদিকদের এই হত্যাকান্ড বিষয়ে ব্রিফিং করেন ।
পুলিশ সূত্রে জানা যায় শহরের চাঁদ নগর এলাকায় প্রাইমারি শিক্ষিকা রহিলা পারভীনের সঙ্গে তার দূর সম্পর্কের আত্মীয় ,দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ডাঙ্গারহাট ফকির পাড়ার মৃত আযহার আলীর স্ত্রী শামসুন নেহা (৬৭ ) দীর্ঘ সাত বছর ধরে বসবাস করতেন । প্রতিদিনের মতো ঘটনার দিন গত ১ জুলাই শিক্ষিকা রহিলা পারভীন সকালে স্কুলে চলে যায় এবং দুপুর ১টায় টিফিনের সময় বাসায় এসে ডাকাডাকি করে । বৃদ্ধার কোন সারা শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাক দেয় । প্রতিবেশীরা এসে বাইরে থেকে লাগানোর দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে , বৃদ্ধা শামসুন নেহার রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে মেঝেতে । পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়,। অজ্ঞাতনামা আসামি করে বৃদ্ধার ছেলে মোঃ সাইদুল কে বাদি করে একটি মামলা দায়ের করা হয় । ঘটনার ২২ দিনের মাথায় ঘটনা স্থলের অদুরে একটি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহ মূলক আটক করা হয় একই এলাকার মোঃ শামীম বেগ (৫২)কে। দুই দিনের রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসা বাদে আসামি এই হত্যার দায় স্বীকার করেন।
আসামির স্বীকারোক্তি অনুযায়ী জানা যায় যে ঘটনার দিন শিক্ষিকা রহিলা পারভীনের বাড়িতে মহররমের তবারক দেওয়ার নাম করে দুপুর সাড়ে বারোটায় প্রবেশ করে আসামি শামীম । বাড়িতে কেউ না থাকায় বৃদ্ধাকে লোহার রড দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে । বৃদ্ধার গোঙ্গানিতে আবারো মাথায় বাড়ি দেয় । এরপর শিক্ষিকার রুমের ভেতর থেকে একটি ল্যাপটপ ও একটি এলইডি টিভি নিয়ে সটকে পরে । গোলাহাট এলাকায় একটি দোকানে ওই সমস্ত চুরির মালামাল বিক্রি করে মাত্র ৬০০ টাকায় ।
তার স্বীকারোক্তি অনুযায়ী চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে । সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ ফইম উদ্দিন জানান ,এই ক্লোলেস হত্যাকান্ডের মামলাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তে নামি , এবং ঘটনার প্রকৃত রহস্য ও এর সঙ্গে জড়িত শামীম বেগকে আটক করতে সক্ষম হয়েছি ।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি