
রমজান আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে ফ্রেন্ডস অব হিউম্যানিটি(এফ ও এইচ ) এর আর্থিক সহযোগিতায় ১৩ শত পরিবারকে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে । গতকাল মঙ্গলবার গোলাহাট প্রাইমারি স্কুল প্রাঙ্গনে হিউম্যানিটি ইন ডিস্ট্রিস (হিড) এর আয়োজনে কান্ট্রি ডাইরেক্টর ওসামা জালালের উপস্থিতিতে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
আমেরিকার ফ্রেন্ডস অব হিউম্যানিটি (এফ ও এইচ )উর্দুভাষী ক্যাম্পে বসবাসরত দুস্থ অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে ।শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতরে ঈদ সামগ্রী , ঈদুল আযহায় কোরবানির গোশত সহ শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ করে আসছে । এটি সম্পূর্ণ দানকৃত অর্থে এফ ও এইচ এর মানবিক কর্মকাণ্ডের অংশ ।
প্রতিবছরের ন্যায় সৈয়দপুরে এবারেও ২০টি গরু ৩৮ টি ছাগল কোরবানি করা হয় । শিক্ষার্থী ছাড়াও ১৩শত পরিবারের মাঝে ১ কেজি ৩শ গ্রাম করে গোস্ত বিতরণ করা হয় । এ সময় আরো উপস্থিত ছিলেন হিউম্যানিটি ইন ডিস্ট্রিস (হিড) এর চেয়ারম্যান এম এ বারী, এফ ও এইচ শিক্ষা প্রকল্পের অধ্যক্ষ আয়েশা সিদ্দিকা , এফ ও এইচ এর কোঅডিনেটর আব্দুল লতিফ , উর্দুভাষী ক্যাম্পের নেতা মাজেদ ইকবাল প্রমূখ ।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]