১০ মে ২০২৬

সৈয়দপুরে ৫ম উপজেলা কাব ও স্কাউট ক্যাম্পুরী সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সৈয়দপুরে ৫ম উপজেলা কাব ও স্কাউট ক্যাম্পুরী সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
রমজান আলী টুটুল ,সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর ৫ম উপজেলা কাব ও স্কাউট ক্যামপুরী সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ৬ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই ক্যাম্পিংয়ের আয়োজন করে উপজেলা প্রশাসন । সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান । ৫২ টি কাব ও স্কাউট দল এই ক্যাম্পিং এ অংশগ্রহণ করে । বাংলাদেশ স্কাউট সৈয়দপুর উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিক সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন । সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম , সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট এস এম ওবায়দুর রহমান । এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক , প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউট কমিশনার মোহাম্মদ জাকির হোসেন , উপজেলা কাব লিডার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাদল । পরে প্রধান অতিথি ক্যামফায়ারিং উদ্বোধন শেষে কাব ও স্কাউটের তাবু পরিদর্শন করেন । বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি