৯ মে ২০২৬

সৈয়দপুরে রেললাইন পাচারের ঘটনায় পিডাব্লিউ ইনচার্জ সুলতান মৃধা গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সৈয়দপুরে  রেললাইন পাচারের ঘটনায় পিডাব্লিউ ইনচার্জ সুলতান মৃধা গ্রেফতার
রমজান আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (পথ) অর্থাৎ পিডাব্লিউ অফিসের স্টোর থেকে রাতের আধারে রেললাইন পাচারের ঘটনায় অফিস ইনচার্জ সুলতান মৃধাকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর তিনটায় তাকে তার অফিস থেকে গ্রেফতার করা হয়। এর আগে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি তার দোষ স্বীকার করেছেন। পিডাব্লিউ অফিসের স্টোরে ও ইয়ার্ডে রক্ষিত রেললাইন গ্যাস দিয়ে কেটে বিক্রি করেছেন। যা বৃহস্পতিবার ভোর রাতে দুইটি পিকআপ যোগে পাচার করা হয়। এ সংক্রান্ত খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তথ্যের সত্যতা পায়। তারা তাৎক্ষনিক বিষয়টি রেলওয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ তথা পশ্চিামাঞ্চল রেলওয়ের সহকারী প্রধান প্রকৌশলী আহসান জাবির ও সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক শাহ সুফী নুর মোহাম্মদকে অবগত করেন । এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্তে নামে এবং আলামত পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এতে সুলতান মৃধা ঘটনা স্বীকার করেন। তবে ক্রয়কারীরা পাচারকৃত মালামালগুলো কোথায় নিয়ে গেছে তা তিনি জানেন না বলে কর্তৃুপক্ষের কাছে বলেছেন। সেই সাথে এই ঘটনায় জড়িতদের বিষয়েও তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। এর প্রেক্ষিতে তাকে আটক করে মামলার প্রস্তুতি নিয়েছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। সৈয়দপুর রেলওয়ে থানায় এই মামলা দায়ের করা হবে। এব্যাপারে পার্বতীপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলাম বলেন, পিডাব্লিউ এর স্টোর থেকে গ্যাসের সিলিন্ডার ও কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এখান থেকে বিপুল পরিমান রেললাইন গ্যাস দিয়ে কেটে পাচার করা হয়েছে। যা জিজ্ঞাসাবাদের সময় পিডাব্লিউ ইনচার্জ সুলতান মৃধা স্বীকার করেছেন। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় পদক্ষেপ নেয়া হবে। প্রাথমিকভাবে তাকে রেলওয়ে পুলিশের কাজে হস্তান্তর করা হয়েছে। পার্বতীপুর আরএনবি’র ইন্সপেক্টার হাসান শিহাবুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিডাব্লিউ ইনচার্জ সুলতান মৃধা তার অপরাধ স্বীকার করেছে। এই অফিস যেহেতু পার্বতীপুর এইএন এর অধীনে সেই হিসেবে তার বিরুদ্ধে পার্বতীপুর আরএনবি ব্যবস্থা নিয়েছে। সৈয়দপুর রেলওয়ে থানায় এ সংক্রান্ত মামলা করার পর রেলওয়ে পুলিশ পাচারকৃত মালামাল উদ্ধার ও পাচারের সাথে জড়িতদের গ্রেফতারে তৎপরতা চালাবে। সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহামুদ-উন-নবী বলেন, মামলার কার্যক্রম চলমান । আসামীকে গ্রেফতার করে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। মামলা দায়েরের পর পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়া আরও জিজ্ঞাসাবাদের পর এর সাথে জড়িতদের খোঁজ ও পাচারকৃত মালামাল উদ্ধারের জন্য অভিযান চালানো হবে। ্উল্লেখ্য, সুলতান মৃধা দীর্ঘদিন থেকে সৈয়দপুর পিডাব্লিউ অফিসের দায়িত্বে থেকে একের পর এক এধরণের অপকর্ম করে চলেছেন। রেলওয়ে শ্রমিকলীগের ওপেন লাইন শাখার সাংগঠনিক সম্পাদক পদে থেকে তিনি সেই দাপটে এসব করতেন। রেলওয়ের প্রধান কার্যালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা তার আত্মীয় হওয়ায় একাধিকবার তার অপকর্ম ধরা পড়লেও তিনি বার বার পার পেয়ে গেছেন। রেলওয়ের মালামাল চুরিসহ নারীঘটিত দুষ্কর্মের সাথেও তিনি জড়িত। একারণেও তিনি জনতার হাতে পাকড়াও হয়েছিলেন। সর্বশেষে তিনি আটক হলেন। তার আর মাত্র ৬ মাস চাকুরীর মেয়াদ আছে বলে জানা গেছে। তার গ্রেফতারের পর সৈয়দপুর রেলওয়ে অঙ্গনে চাঞ্চল্যের সুৃষ্টি হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি