সৈয়দপুরে অন্তরঙ্গ খেলাঘর আসরের উদ্যোগে দুস্থঃদের খাদ্য সহায়তা প্রদান

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরের শিশু কিশোর সংগঠন অন্তরঙ্গ খেলাঘর আসরের পক্ষ থেকে দুস্থঃদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গত কয়েকদিন যাবত করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে গত ৯ এপ্রিল বৃহস্পতিবার শহরের পুরাতন বাবুপাড়াস্থ শেখ ইসমত জাহান স্কুল প্রাঙ্গনে বিকাল ৫ টায় এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসরের সভাপতি রফিকুল ইসলাম বাবু, উপদেষ্টা ও কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্য মীর সানোয়ার আলী, সহ-সভাপতি সালেহা খাতুন পারুল, সহ-সাধারণ সম্পাদক কহিনুর আক্তার লিপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসরের সাধারণ সম্পাদক এম আর আলী টুটুল। অন্তরঙ্গ খেলাঘর আসরের পক্ষ থেকে পর্যায়ক্রমে এলাকার সকল দুস্থঃ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আসরের সভাপতি রফিকুল ইসলাম বাবু।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি