৬ মে ২০২৬

সৈয়দপুরে বই খুলে পরীক্ষা দিল প্রাইমারী শিক্ষার্থীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
সৈয়দপুরে বই খুলে পরীক্ষা দিল প্রাইমারী শিক্ষার্থীরা

 


রমজান আলী টুটুল, সৈয়দপুর( নীলফামারী)প্রতিনিধি: সারাদেশে একইসাথে প্রাইমাারীর ৩য় প্রান্তিক মুল্যায়ন পরীক্ষা আরম্ভ হয়। চলমান এই পরীক্ষার সময়ে সৈয়দপুরে শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই খুলে পরীক্ষা দিয়েছে ২য় শ্রেনীর শিক্ষাথীরা।
সুএে জানা যায় ১লা  ডিসেম্বর থেকে সারা দেশে একইসাথে  প্রাইমারী পরীক্ষা শুরু হয়। সৈয়দপুর উপজেলা কাশীরাম ইউনিয়নের শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বেবি খাতুন  দ্বিতীয় শ্রেণীর বাংলা পরীক্ষায় শিক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দিতে সহযোগিতা করেছেন।

এ বিষয়ে শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেবী খাতুন জানান , ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ আক্তারের দায়িত্ব ছিল ওই পরীক্ষা নেওয়ার । পরীক্ষা না নিয়ে অফিসের কথা বলে তিনি বাইরে চলে যান । আমার বিরুদ্ধে  ষড়যন্ত্র করছে প্রধান শিক্ষক । 
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ আখতার জানান, বই খুলে পরীক্ষা নিতে নিষেধ করলে উল্টা আমাকে শিক্ষিকা বেবি বলে যে বই খুলে পরীক্ষা নিলে অসুবিধা কোথায়।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোবাইলে জানান আমি এ বিষয়ে আমি জানি না। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করবো।
বই খুলে পরীক্ষা নেওয়ায় অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা কতৃ্পক্ষের  কাছে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহনের দাবি জানান ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি