৯ মে ২০২৬

সৈয়দপুরে ৪০৫ পিস ইয়াবা ও টাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সৈয়দপুরে ৪০৫ পিস ইয়াবা ও টাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার
রমজান আলী টুটুল , সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সেনাবাহিনীর অভিযানে নীলফামারীর সৈয়দপুর শহরের কুখ্যাত মাদক বিক্রেতা পরিবারের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আটকরা স্বামী-স্ত্রী। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ২০ পিস ইয়াবা ও ৩৮৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টায় সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া ঈদগাহের সামনে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ওই এলাকার মৃত সোলেমানের ছেলে মাদক ব্যবসায়ী ফারুক (৫৫) ও তার স্ত্রী মুক্তা (৪৫)। এই পরিবারের আরও ৩ জন প্রকাশ্যে মাদক বিক্রি করে। অভিযান কালে তারা বাড়িতে না থাকায় বেঁচে গেছে। তারা হলো মৃত সোলেমানের ছেলে শফিক, মাসুদ ও বাবু। বর্তমানে তারা পলাতক। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে নীলফামারী সেনাক্যাম্পের মেজর মো. জোবায়ের বিন জহিরের নেতৃত্বে একদল সেনাসদস্য এই অভিযান চালায়। এসময় উল্লিখিত পরিমাণ মাদকসহ ফারুক ও তার স্ত্রী মুক্তাকে হাতে নাতে আটক করে। ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ মাদক বিক্রির নগদ ৬৫ হাজার টাকা ও একটি মোটর সাইকেল জব্দ করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। পরে সৈয়দপুর থানায় মাদক আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৮, তারিখ ৩০-০৫-২০২৫ ইং। মামলার বাদী এস আই মেহেদী হাসান খান মারুফ। এলাকাবাসীর অভিযোগ সোলেমানের ৫ ছেলেই মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন থেকে প্রকাশ্যেই সব ধরনের মাদকদ্রব্য বিক্রি করে যাচ্ছে। তাদের উপদ্রবে এলাকা মানুষ অতিষ্ঠ। কিন্তু পুলিশে অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। বরং মাসোহারা নিয়ে প্রশাসন নির্বিকার ছিল। এমতাবস্থায় সেনাবাহিনীর এমন অভিযানে তারা খুশি। তবে পলাতকদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ওই পরিবারের পলাতক বাকি সদস্যদেরও গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত আছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি