১২ মে ২০২৬

শৈলকুপায় জমি নিয়ে বিরোধ সংঘর্ষে ১৫ জন আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শৈলকুপায় জমি নিয়ে বিরোধ সংঘর্ষে ১৫ জন আহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাকোইল গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ওই গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন নাইকোইল গ্রামের আব্দুল ওয়াহেদ, শুভ হোসেন, আক্তার হোসেন, টুলু বিশ্বাস, নার্গিস খাতুন, তোরাব বিশ্বাস, পলক বিশ্বাস, মুরাদ বিশ্বাস, হারুন বিশ্বাস, পারুলা বেগম, মহিদুল ইসলাম, রসুল হোসেনসহ ১৫ জন। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান জমি নিয়ে দীর্ঘদিন ধরে নাকোইল গ্রামের সাত্তারের সাথে একই গ্রামের রোজদার বিশ^াসের বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে বিরোধপুর্ণ ওই জমিতে বেড়া দেয় রোজদার বিশ্বাস। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এখনও কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি