৫ মে ২০২৬

সন্তানদের নিয়ে আলাদা থাকছেন ফেরদৌস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সন্তানদের নিয়ে আলাদা থাকছেন ফেরদৌস

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও বৈমানিক তানিয়া এক যুগেরও বেশি সময় ধরে একই ছাদের নিচে বসবাস করছেন। ২০০৪ সালের ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তাদের ঘরজুড়ে এখন ছোটাছুটি করে দুই মেয়ে নুযহাত ও নামিরা।

সারা বছর দুজনেই ব্যস্ত থাকেন। কাজের বাইরে যতটুকু সময় পান এই দম্পতি সন্তানদের সঙ্গে কাটান। কিন্তু কিছু দিন একই শহরের দুই এলাকায় থাকছেন তারা। আর এই আলাদা থাকার কারণ করোনাভাইরাস। তাহলে কি তাদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত? তেমন কিছুই নয়।

গত সপ্তাহে লন্ডনের এক ফ্লাইটে ঢাকায় ফিরেন তানিয়া। এরপর থেকে গুলশানের একটি বাসায় কোয়ারেন্টাইনে আছেন তিনি। অন্যদিকে সন্তানদের নিয়ে ফেরদৌস বনানীর বাসায় অবস্থান করছেন বলে জানান এই নায়ক।

এ বিষয়ে ফেরদৌস বলেন, আমার স্ত্রী পেশায় পাইলট, তাই বাধ্য হয়েই তাকে যেতে হয় দেশের বাইরে। গত সপ্তাহে লন্ডন থেকে ফিরে গুলশানের একটি বাসায় কোয়ারেন্টাইনে আছে। আমি সন্তানদের নিয়ে বাসায় থাকছি। ফেরদৌস আরও জানান, আমার সন্তানেরা মায়ের সঙ্গে প্রতিনিয়ত ভিডিও কলে কথা বলে। এটা সবার জন্য আমাদের ত্যাগ। করোনাভাইরাস একজন থেকে হাজার মানুষের মধ্যে ছড়িয়ে যায়। সাবধানতায় রক্ষা করতে পারে আমাদের। এই সময় সবার ঘরে থেকেই সচেতন হতে হবে।আমার স্ত্রী গত সপ্তাহে থেকে কোয়ারেন্টাইনে আছে। এদিকে বাচ্চাদের নিয়ে আমি বাসায় আছি। ভিডিও কলে বাচ্চাদের সঙ্গে কথা বলে। কঠিন এই বাস্তবতাকে মেনে নিতে হচ্ছে। আমরা দুজন আলাদা থাকছি, এটা শুধু কি আমাদের জন্য? আমি মনে করি, এটা সবার জন্য আমাদের ত্যাগ।

তিনি আরো বলেন, করোনা একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায়। একজন থেকে পুরো এলাকায় ছড়াতে পারে। সবার এখন ঘরে থেকে সচেতন হওয়া উচিত। আমরাও সেটি করছি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি