৫ মে ২০২৬

শনিবার কানেকটিকাটে চট্টগ্রামবাসীদের ঐতিহ্যবাহী ‘মেজ্জান’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শনিবার কানেকটিকাটে চট্টগ্রামবাসীদের ঐতিহ্যবাহী ‘মেজ্জান’
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে বসবাসকারী চট্টগ্রামবাসীদের উদ্যোগে তৃতীয়বারের মতো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজ্জান আগামী শনিবার (৪ সেপ্টেম্বর) ব্রিজপোর্টের সীসাইড পার্কে অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ মেজ্জান। চট্টগ্রামবাসী ছাড়াও কানেকটিকাট প্রবাসী অন্যান্য জেলার অতিথিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আয়োজনবৃন্দ। প্রথম বছরের মতো এবারো ‘চলন যাই মেজ্জান খাই’ শ্লোগানে অনুষ্ঠিব্য উক্ত মেজ্জান সফল করতে একটি আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে। এতে নাজিম উদ্দিন আহবায়ক ও ফরিদ চৌধুরী তারেককে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কানেকটিকাটসহ যুক্তরাষ্ট্রব্যাপী মহামারি করোনার ভয়াবহ প্রকোপের ফলে গত বছর (২০২০) মেজ্জান অনুষ্ঠিত হয়নি। এ কারনে এবারে চট্টগ্রামবাসীসহ বিভিন্ন অঞ্চলের প্রচুর প্রবাসী বাংলাদেশিদের সমাগম হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কানেকটিকাটে প্রথমবারের মতো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজ্জান গত ২০১৮ সালের ২৩ জুন ব্রিজপোর্টের সীসাইড পার্কে অনুষ্ঠিত হয়। প্রথম এ আয়োজনে প্রচুর সংখ্যক প্রবাসীদের সমাগম ঘটে। মেজ্জান সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন: ২০৩-৩৬০-৭৯৪১ অথবা ২০৩-৫৫১-৪১৫৯। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি