৬ মে ২০২৬

শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৭:২৯ এএম
শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

 

বাংলাপ্রেস ডেস্ক: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে শনিবার (২২ নভেম্বর) তিন দিনের সফরে ঢাকায় আসছেন। এই সফরে দুই দেশের মধ্যে ‘তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক’ সই হবে।


বৃহস্পতিবার (২০ নভেম্বর) এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। 

তিনি বলেন, ভুটান থেকে জলবিদ্যুৎ আনার ব‍্যাপারে ঢাকা ও থিম্পু একমত। তবে দিল্লির অনাপত্তি এখনও মেলেনি। এই সফরেও জলবিদ্যুৎ ইস্যু নিয়েও কথা বলবে দুই দেশ। পাশাপাশি বাংলাদেশিদের জন‍্য ট্রাভেল ট‍্যাক্স অপরিবর্তিত রাখা এবং সম্ভব হলে কমানোর প্রস্তাব দেওয়া হবে।

সফরের প্রথম দিন শনিবার ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

এতে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।


সফরের সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, সফর শেষে আগামী ২৪ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন শেরিং টোবগে।

 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি