৪ মে ২০২৬

শনিবার বোস্টনে ফুডল্যান্ড হালাল সুপারমার্কেটের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শনিবার বোস্টনে ফুডল্যান্ড হালাল সুপারমার্কেটের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের পার্শ্ববর্তী লোয়েল শহরে প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রত্যাশ্যিত আন্তর্জাতিকমানের হালাল সুপারমার্কেট চালু হচ্ছে। আগামী শনিবার (১০ এপ্রিল) সকাল ৯টায় 'ফুডল্যান্ড' নামের হালাল সুপারমার্কেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন লোয়েল সিটি মেয়র জন ল্যেহী। স্থানীয় বেশ কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ীর যৌথ উদ্যোগে আন্তর্জাতিকমানের এ হালাল সুপারমার্কেটটি চালুর পরিকল্পনা নেন। আগামী শনিবার 'ফুডল্যান্ড' নামের হালাল সুপারমার্কেটটি চালু হলে বোস্টন ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশ্যা পূরণ হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে বাংলাদেশিসহ হাজার হাজার মুসলমান বসবাস করলেও তাদের জন্য হালাল মাংস ও দ্রব্যাদির তেমন কোন সুপারমার্কেট নেই। ফুডল্যান্ড সুপারমার্কেটে সবকিছুই সহজ ও সুলভ মূল্যে পাওয়া যাবে বলে জানা গেছে। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি