শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
বাংলা প্রেস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরীতে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১০ মার্চ) বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, উপজেলার ৩৩ কেভি লাইনের জরুরি গাছ/গাছের ডালপালা কর্তন ও লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নাগেশ্বরী ১ ও ২ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।
এ বিষয়ে নাগেশ্বরী জোনাল অফিসের (কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামাল হোসেন বলেন, ১ ও ২ ফিডারের আওতাধীন এলাকার জরুরি গাছ/গাছের ডালপালা কর্তন ও লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির
৪৪ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
সাগর-রুনি হত্যা: সাড়ে ১৩ বছর ধরে বন্দি এনামুলের জামিন চায় পরিবার
৫৩ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি