৫ মে ২০২৬

সংস্কারের নামে কলা ঝোলানো হচ্ছে: সালাহউদ্দিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সংস্কারের নামে কলা ঝোলানো হচ্ছে: সালাহউদ্দিন
বাংলাপ্রেস ডেস্ক:সংস্কারের নামে কলা ঝোলানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (৩১ মে) দুপুরে রাজধানীতে কৃষক দলের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা জনগণের দাবি। ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নাই। ডিসেম্বরের পর নির্বাচনের জন্য একটি যুক্তি থাকলেও তা যেন সরকার প্রকাশ করে। আগামী ২ জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই। কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘যারা নির্বাচন চায় না, তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও অন্য দেশের এজেন্ট বলছে। ১৭ বছরের ত্যাগের প্রতিদান দিচ্ছে একটি মহল। বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে, এমন অভিযোগ করে তিনি বলেন, যারা ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদের দেশদ্রোহী বানানো হচ্ছে। গণতান্ত্রিক সংগ্রামকে কলঙ্কিত করা হচ্ছে। তিনি আরও বলেন, একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে অথবা ফ্যাসিবাদ পুনর্বাসিত করতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি