৯ মে ২০২৬

সংস্কার ছাড়া নির্বাচনে সকল অর্জন মলিন হয়ে যাবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সংস্কার ছাড়া নির্বাচনে সকল অর্জন মলিন হয়ে যাবে
বাংলাপ্রেস ডেস্ক: সংস্কার ছাড়া নির্বাচন হলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল অর্জন মলিন হয়ে যাবে। সরকারপ্রধানকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১১ জুলাই) যশোরে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় অংশ নেয় এনসিপির শীর্ষ নেতারা। সেখানে তিনি এ কথা বলেন। পরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে হাসনাত বলেন, অন্তর্বর্তী সরকারকে শুধু নির্বাচন নয়, বিচার-সংস্কার ও জুলাই সনদের দায়িত্বও দেয়া হয়েছে। এসময় দলটির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, যে সংবিধান ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলি ঠেকাতে পারে নি তা পরিবর্তন আবশ্যক। মতবিনিময় সভার পর জুমার নামাজ আদায় শেষে শহরে পদযাত্রা বের করবে এনসিপি। পরে ঈদগাহ মোড়ে সমাবেশে অংশ নেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যশোরে সমাবেশ শেষে পদযাত্রার গাড়িবহর রওনা হবে খুলনা অভিমুখে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি