৬ মে ২০২৬

সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে জনতা, ভারত নয়: হাসনাত আব্দুল্লাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে জনতা, ভারত নয়: হাসনাত আব্দুল্লাহ
বাংলাপ্রেস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা গত ৫ আগস্টে আওয়ামী লীগের দুঃশাসনের কবর রচনা করেছি। সংসদ ভবনে কে যাবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, ভারত নয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া র্ অ্যাভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সংসদ ভবনে কে যাবে, তা নির্ধারণ করবে বাংলাদেশের জনতা। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। তিনি আরও বলেন, স্পষ্ট হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলে চালানো হয়েছে। আপনারা দেখছেন শাপলা চত্বরে আমাদের দাঁড়ি-টুপিওয়ালা ভাইদের ওপরে রাতের অন্ধকারে কীভাবে গণহত্যা চালানো হয়েছে। আপনারা দেখেছেন কীভাবে দিনের ভোট রাতে দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা স্টেট গড়তে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। আমরা সুশাসন নিশ্চিত করতে পারিনি। আমরা স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারিনি। আমরা কমিটমেন্ট দিতে চাই, আমাদের ইন্সটিটিউটগুলোকে প্রপারলি গড়ে তুলবো। বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনৈতিক বাংলাদেশে চালু করব। আমরা স্টেট উন্নয়ন করবো। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি