৫ মে ২০২৬

সংসদে হাজির না থেকেও বাজেটের সমালোচনায় নুসরাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সংসদে হাজির না থেকেও বাজেটের সমালোচনায় নুসরাত

বাংলাপ্রেস ডেস্ক: দেশের বর্তমান পরিস্থিতি যেন সিনেমা। ২০২০ সালের বাজেট দেশের অর্থনীতির কোনো উন্নতি ঘটাবে না। শনিবার বাজেট নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। নুসরাতের কথায়, এই বাজেটে অর্থনীতি ও কর্মসংস্থানের কোনো উন্নতি তো হবেই না, এমনকি এই বাজেটে কৃষকদের স্বার্থও উপেক্ষিত। রেল, বিএসএনএল, এয়ার ইন্ডিয়ার পর এলআইসি-কে বেসরকারিকরণের পথে কেন্দ্র যেভাবে হাঁটছে এদিন সেবিষয়েও ক্ষোভ উগরে দেন নুসরাত। যদিও এদিন বাজেট পেশের সময় সংসদে উপস্থিত ছিলেন না তিনি। তবে সংসদে ছিলেন তৃণমূলের আরো এক সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।

শনিবার সংসদে গিয়ে রাজনৈতিক বিবাদ ভুলে কংগ্রেস সাংসদ ও সুপ্রিয়া সুলে ও বিজেপি সাংসদ কিরণ খেরের সঙ্গে সেলফি তোলেন মিমি চক্রবর্তী। সেই সেলফি নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি