৭ মে ২০২৬

সংসদ নির্বাচনে ১৩ আনসার সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ এএম
সংসদ নির্বাচনে ১৩ আনসার সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 

বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ৪ জন অস্ত্রধারীসহ মোট ১৩ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৩১টি যানবাহনের হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


তিনি বলেন, ‘নির্বাচনে আনসারদের অবদান সবচেয়ে বেশি থাকবে। এবার প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের সঙ্গে অস্ত্রধারী একজন আনসার সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনের সময় আনসার সদস্যরা মোট নয়দিন দায়িত্ব পালন করবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশংসা করে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারা। নিজেদের জীবন ও স্বার্থের তোয়াক্কা না করে নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি