৫ মে ২০২৬

সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়নপত্র কিনলেন অপু বিশ্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়নপত্র কিনলেন অপু বিশ্বাস
বাংলাপ্রেস ডেস্ক: এক দশকের ক্যারিয়ারে প্রায় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। অনেক ব্যবসা সফল সিনেমা রয়েছে তার ঝুলিতে। অভিনয়ে নিয়মিত হলেও পাশাপাশি রাজনৈতিক মাঠে সরব হয়েছেন তিনি। এর আগে নানা সময় বিভিন্ন নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের হয়ে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে তাকে। এমনকি দলটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অনুষ্ঠানেও হাজির হয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন ছিল তার। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র কিনলেন অপু বিশ্বাস। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এ অভিনেত্রী। এ সময় তিনি বলেন, রাজশাহী বিভাগের বগুড়া জেলা থেকে মনোনয়নপত্র কিনলাম আমি। আমার এলাকার মানুষ আমাকে অনেক সহযোগিতা করেছেন। দোয়া রাখবেন, আমি যেন এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে যেন কাজ করতে পারি। তিনি আরও বলেন, নিজেকে রাজনীতির সঙ্গে জড়াতে পারা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে পারা আমার জন্য সৌভাগ্য বলে মনে করি। মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। বাকিটা মহান আল্লাহ তাল্লাহআর ইচ্ছা। এর আগে এক সাক্ষাৎকারে রাজনীতিতে জড়ানোর ব্যাপারে ঢালিউড ক্যুইন বলেন, আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করার জন্য রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। আমি নিজে একজন নারী, তাই বেশ ভালো করেই বুঝি যে একজন নারীকে কী পরিমাণ সমস্যায় পড়তে হয়। নারী ও শিশুদের সমস্যায় তাদের পাশে দাঁড়াতে চাই আমি। এখন আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকে এই কাজের সুযোগ দেবেন। প্রসঙ্গত, অপু বিশ্বাস অভিনীত ‘ট্রাম্প’ ও ‘ছায়াবৃক্ষ’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ভালোবাসা দিবসে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি