সংরক্ষিত ৫০ নারী আসনের ভোট ১৪ মার্চ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলের শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এতে স্বতন্ত্রদের সমর্থন আওয়ামী লীগের সঙ্গে আছে। ভোটগ্রহণ আগামী ১৪ মার্চ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ হবে আগামী ১৪ মার্চ।
এদিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৯ জানুয়ারি নবনির্বাচিতদের গেজেট আকারে প্রকাশ করেছে ইসি। এতে ২৯৮ জন নির্বাচিত জনপ্রতিনিধির নাম-ঠিকানাসহ প্রকাশ করা হয়। এরপর ১০ জানুয়ারি ২৯৮ জন সদস্য শপথ নেন। একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ময়মনসিংহ-৩ আসনের ফলাফল ওই সময় ঘোষণা হয়নি। স্থগিত ওই কেন্দ্রের ভোটগ্রহণ ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে, ভোট বাতিল হওয়া নওগাঁ-২ আসনের নির্বাচনের জন্য ইসি নতুন তপশিল ঘোষণা করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ওই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি