৬ মে ২০২৬

সংলাপের নামে ভেলকিবাজি-বায়োস্কোপ করা হচ্ছে: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সংলাপের নামে ভেলকিবাজি-বায়োস্কোপ করা হচ্ছে: রিজভী
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংলাপের নামে ভেলকিবাজি করা হচ্ছে, সংলাপের নামে বায়োস্কোপ করা হচ্ছে। এর জন্য জাতির কাছে একদিন আওয়ামী লীগ সরকারকে জবাবদিহি করতে হবে। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, রাষ্ট্রপতি তো দেশের অভিভাবক। অভিভাবক যদি হন জাতি কী চায়, তাদের আকাঙ্ক্ষা কী, তাদের কণ্ঠ থেকে কী শব্দ বের হচ্ছে এটা তো তার উপলব্ধি করা উচিত। তিনি আরও বলেন, আজকের এ অবৈধ সরকারের পক্ষ হয়ে রাষ্ট্রপতি যে সংলাপ করছেন এটা সম্পূর্ণরূপে জনগণের প্রতি এবং দেশের ভোটারদের প্রতি বিশ্বাসঘাতকতা। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে রিজভী বলেন, তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা এখনও ভালো নয়। সরকারের আচরণ টেক্কা খান, চেঙ্গিস খানকেও হার মানিয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি