১০ মে ২০২৬

সংখ্যানুপাতিক নির্বাচন বিএনপি মেনে নেবেনা : ব্যারিস্টার নওশাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সংখ্যানুপাতিক নির্বাচন বিএনপি মেনে নেবেনা : ব্যারিস্টার নওশাদ
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন মেনে নেবেনা। তিনি বলেন কেউ কেউ এখন সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন । প্রফেসর আলী রিয়াজ সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাবনা দিয়েছেন। এই ব্যাপারে বিএনপির ভূমিকা বা অবস্থান খুব পরিস্কার বিএনপি এই ধরনের নির্বাচন চায়না। শনিবার জেলার তেঁতুলিয়া উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার নওশাদ জমির আরও বলেন বর্তমান প্রেক্ষিতে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেনে নেবেনা। কারণ এই সংখ্যানুপাতিক নির্বাচন মানে আপনি ফ্যাসিস্ট এবং তাদের দোসরদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে। এই টা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। নেপালে একটা প্রক্রিয়া করার চেষ্টা করেছে। কিন্তু দুই বছরে তাদের সরকার ৯বার পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন আমি করজোরে আপনাদের বলছি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছেন। আজকে যারা এই সব কাজ করছে এরা রাজনীতিবীদ নয়। এরা রাজনৈতিক দুবৃত্ত। আপনারা যদি কোথাও এইরকম অপরাধমুলক কর্মকান্ড করেন তাদের প্রতিহত করুন। রাজনৈতিক দুবৃত্তদের হাত থেকে আমাদের দলকে বাচাতে হবে। না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আপনারা প্রতিহত করুন । না হলে আমাদেরকে জানাবেন । আমরা ব্যবস্থা নেবো। আবার আপনাদের কাছে অনুরোধ রাজনৈতিক চাঁদাবাজি,দুবৃত্ত, জমি দখল এসবের কোন কিছুই আপনারা মেনে নেবেননা। প্রতিহত করুণ । রাজনীতিকে ব্যবসার হাতিয়ার বানাবেন না। রাজনীতি ব্যবসার হাতিয়ার নয়। উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীন প্রমুখ । [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি