সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে জাতিসংঘের সামনে বিক্ষোভ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : দেশে সংখ্যালঘুদের ওপর অব্যাহত নির্যাতনের প্রতিবাদে এবার জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে নিউ ইয়র্কস্থ হিন্দু কোয়ালিশন। স্থানীয় সময় শুক্রবার নিউ ইর্য়কের জাতিসংঘের সামনে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রবাসী বাংলাদেশি সংখ্যালঘু নানা সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।
গত ৭ই নভেম্বর বাংলাদেশের কুমিল্লা শহরের মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের ৭টি পরিবারের ওপর সুপরিকল্পিত ভাবে অমানবিক নির্যাতন হামলা,বাড়িঘরে অগ্নিসংযোগ,ভাংচুর, মৃত্যুহুমকিসহ সারাদেশে নিয়মিত সংখ্যালঘুদের উপর পাশবিক নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে হিন্দু কোয়ালিশন ইউনাইটেড স্টেটস অব আমেরিকা বিশ্ববাসীকে জানাতে জাতিসংঘের সামলে এ সমাবেশের আয়োজন করেন।
সমাবেশ থেকে সংখ্যাঘুদের নাগরিক নিরাপত্তা, অধিকার সুনিশ্চিত ও সুরক্ষা প্রদানের আবেদন জানিয়ে জাতিসংঘ ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃত্ব রণবীর বড়ুয়া এবং পরিচালনা করেন গোবিন্দ জি বানিয়া।
সমাবেশে প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিতি থেকে এহেন জঘন্য কর্মের নিন্দা এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারসহ শাস্তি দাবি জানান। সভায় বক্তব্য দেন সংখ্যালঘুদের পক্ষে সিতাংশু গুহ, হিন্দু কোয়ালিশনের দীনেশ মজুমদার, প্রকাশ গুপ্ত, গোবিন্দ বানিয়া, বিভাস মল্লিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিষু গোপ, রণবীর বড়ুয়া, মহামায়া মন্দিরের রঞ্জিত সাহা, প্রণব চক্রবর্তী, গৌতম সরকার, জুম্ম কাউন্সিলের পক্ষে মং এপরং,হীরা চাকমা, নিরুপম চাকমা, বাংলাদেশ পূজা সমিতির অমিত ঘোষ, রঞ্জিত পুরকায়স্থ, শোভন রায় এবং ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে সজল কুমার শিব।
উল্লেখ্য, একই দিনে একই উদ্দেশ্য গ্লোবাল বাঙ্গলী হিন্দু ফাউন্ডেশন কতৃক আয়োজিত কানাডা, নিউ দিল্লি, কলকাতা, ইউরোপ ও ক্যালিফোর্নিয়ায় একযোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সার্বিক সহযোগিতায় ছিলেন ভজন সরকার, শিতাংশু গুহ, রণবীর বড়ুয়া, দীনেশ মজুমদার, দীপক দাস, প্রকাশ গুপ্ত, নিতাই বাগচী, অংশু বৈদ্য ও গোবিন্দ বানিয়া।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি