৭ মে ২০২৬

সংঘাত দ্রুত ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যেতে পারে: জাতিসংঘ মহাসচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সংঘাত দ্রুত ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যেতে পারে: জাতিসংঘ মহাসচিব
বাংলাপ্রেস ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেছেন। তিনি হুঁশিয়ার করে বলেছেন, এ হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আন্তোনিও গুতেরেস লিখেছেন, ‘আজ ইরানের ওপর মার্কিন বলপ্রয়োগের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। আগে থেকেই সংঘাতে লিপ্ত অঞ্চলটিতে এ হামলা বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করেছে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।’ তিনি আরও বলেন, ‘এ সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এর ভয়ানক পরিণতি বেসামরিক মানুষ, পুরো অঞ্চল ও বিশ্বের জন্য বিপদ ডেকে আনতে পারে। আমি সদস্য রাষ্ট্রগুলোকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছি। তাদের জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি।’ জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘এ সংকটময় মুহূর্তে অরাজকতা বৃদ্ধির পথ এড়ানো অত্যন্ত জরুরি। এর কোনো সামরিক সমাধান নেই। একমাত্র পথ হলো কূটনীতি। একমাত্র আশা—শান্তি’। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি