৫ মে ২০২৬

সংগীত পরিচালক ওয়াজিদ খান আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সংগীত পরিচালক ওয়াজিদ খান আর নেই

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের সুপরিচিত সাজিদ-ওয়াজিদ সংগীতজুটির ওয়াজিদ আর নেই। সোমবার ভোরের দিকে টুইট করে এ খবর জানান সংগীত পরিচালক সেলিম ও গায়ক সোনু নিগম। তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েই ওয়াজিদের মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

সংগীত পরিচালক সেলিম এক টুইট বার্তায় জানান, ‘সাজিদ-ওয়াজিদের মধ্যে আমার ভাই ওয়াজিদ খানের মৃত্যুর খবরে ভেঙে পড়েছি। তার পরিবারকে যেন আল্লাহ শক্তি দেন। সাবধানে যেও ভাই ওয়াজিদ। তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের জগতে এটা একটা বড় ক্ষতি। আমি শোকাহত।’

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরেই ওয়াজিদের শরীরটা ভালো যাচ্ছিল না। কিন্তু ঠিক কী হয়েছিল তা এখনও জানা যায়নি।

বলিউডে সাজিদ-ওয়াজিদ দুই ভাইয়ের জুটি খুবই জনপ্রিয় ছিল। সালমান খানের অন্যতম প্রিয় জুটি ছিল সাজিদ-ওয়াজিদ। সালমানের ছবি দাবাং-৩-এর মিউজিক লঞ্চে শেষ দেখা গিয়েছিল তাকে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ছিলেন তিনি।

গায়ক সোনু নিগম টুইট করেছেন, ‘আমার ভাই ওয়াজিদ খান চলে গেল আমাদের ছেড়ে।’ ওয়াজিদের মৃত্যুর খবরে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। সাজিদ-ওয়াজিদ বলিউডে ‘দাবাং-৩’, ‘দাওয়াতে ইশক’, ‘জুড়ুয়া-২’, ‘তেভর’, ‘সত্যমেভ জয়তে’, ‘হিরোপন্তি’, ‘ম্যায় তেরা হিরো’, ‘জয় হো’, ‘বুলেট রাজা’, ‘এক থা টাইগার’, ‘তেরি মেরি কাহানি’র মতো ছবিতে সংগীত পরিচালনা করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি