সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি সরকার ঘোষণা করছে, আমরা সংবিধানে সংযোজন করে বিসমিল্লাহ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা পুনরায় ফিরিয়ে আনব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের পূর্বে ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সালাউদ্দিন আহমেদ বলেন, এ দেশে অনেকেই ইসলামের নামে রাজনীতি করে। অথচ তাদের মধ্যে ইসলামের প্রকৃত কোনো আদর্শ ও অনুশাসন নেই। এমনকি, তাদের দলীয় লোগোতেও ইসলাম ধারণ করে না। তারা কখনোই বলেনি কোরআন, সুন্নাহ আর ইসলামি শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। কিন্তু বিএনপি সরকার ঘোষণা করছে, আমরা সংবিধানে সংযোজন করে বিসমিল্লাহ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা পুনরায় ফিরিয়ে আনব।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি ইসলামের মূল্যবোধে বিশ্বাসী এবং আজীবন ইসলাম, ঈমানের খেদমত করে যাচ্ছে।
পোশাকশিল্পে অস্থিরতার পেছনে পলাতক ফ্যাসিস্ট অপশক্তি সম্পৃক্ত রয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে গোষ্ঠীটি অপচেষ্টা চালাচ্ছে। তবে এ দেশের মানুষ ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ভবিষ্যতে আর রাজনীতি করতে দেবে না৷ আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না।
মন্ত্রী বলেন, অনেকেই ফ্যাসিস্টদের এ দেশে পুনর্বাসন করতে চায়, প্রত্যাবর্তনের ক্ষেত্র তৈরি করছে। তাদেরও এ দেশের মানুষ ভালোভাবে চিনে। তাদের এ অপচেষ্টা জনগণ ও সরকার রুখে দেবে ইনশাআল্লাহ।
গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শাপলা চত্বর গণহত্যায় কত আলেম-ওলামা শহীদ হয়েছেন তা আমরা জানি না। অনেকের লাশ পাওয়া যায়নি, অনেকের কবরও আমরা চিনি না। তবে বর্বরোচিত এ গণহত্যার বিচার এ দেশের মাটিতে হবে। চব্বিশের জুলাই গণহত্যার বিচারও করা হবে ইনশাআল্লাহ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম
মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী
সঙ্গীত একাডেমি