রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর বিভাগ ১৪৪ জন, ওয়ারী বিভাগ ৯৫ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, গুলশান বিভাগ ৫৫ জন, উত্তরা বিভাগ ৪৯ জন, লালবাগ বিভাগ ৪২ জন, রমনা বিভাগ ৪১ জন, মতিঝিল বিভাগ ৪৪ জন এবং এসআরইউ ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮ পিস ইয়াবা, ৪.২ গ্রাম ও ৪ পুরিয়া হেরোইন, ৩৭টি প্যাথেড্রিন ইনজেকশন, ২টি চাকু ও ২টি কাটার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম
মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী
সঙ্গীত একাডেমি