৫ মে ২০২৬

সন্ধ্যায় করোনার কনসার্ট মাতাবেন বলিউড মেগা তারকারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সন্ধ্যায় করোনার কনসার্ট মাতাবেন বলিউড মেগা তারকারা

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউড তারকারা। বিভিন্ন ফান্ডে আর্থিক সহযোগিতার পাশাপাশি দুস্থদের খাবার ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করছেন।

এবার অনলাইনে কনসার্টে অংশ নিচ্ছেন বলিউডের একঝাঁক তারকা। এই কনসার্টের নাম দেয়া হয়েছে ‘আই ফর ইন্ডিয়া’। রোববার (৩ মে) সন্ধ্যা সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে চার ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানটি। ফেসবুকে লাইভ দেখা যাবে এটি। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ ভারতের করোনা তহবিলে দেয়া হবে।

চার ঘণ্টা ব্যাপী এই কনসার্টে অংশ নিবেন— এ আর রহমান, আমির খান, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই, অভিষেক বচ্চন, সাইফ আলী খান, কারিনা কাপুর, হৃতিক রোশান, আদিত্য রায় কাপুর, অজয়-অতুল, অক্ষয় কুমার, আলিয়া ভাট, অনিল কাপুর, অঙ্কুর তিওয়ারি, আনুশকা শর্মা, আরিজিৎ সিং, অর্জুন কাপুর, আয়ুষ্মান খুরানা, বাদশা, ভূমি পেডনেকার, ব্রায়ান অ্যাডামস, দিয়া মির্জা, দিলজিৎ দুসাঞ্জ, ডিভাইন, ফারাহ খান, ফারহান আখতার, কপিল শর্মা, করন জোহর, কার্তিক আরিয়ান, নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া, সুনিধি চৌহান, টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, বিদ্যা বালান, বিরাট কোহলি, উইল স্মিথ, উস্তাদ জাকির হোসেন, জয়া আখতার প্রমুখ।

পাশাপাশি ভারতের ক্রীড়াঙ্গন ও কয়েকজন আন্তর্জাতিক তারকাও থাকবেন। যদিও কোনো উন্মুক্ত স্থানে এই কনসার্ট হবে না। নিজ নিজ ঘরে বসেই তারকারা মহৎ এই উদ্যোগে অংশ নিবেন।

জানা গেছে, তিনটি লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে এই অনলাইন কনসার্ট। মহামারিতে কাজ করা স্বাস্থ্যকর্মীদের শ্রদ্ধা জানানো, ঘরবন্দি মানুষকে বিনোদন দেয়া এবং যাদের ঘর ও কাজ নেই তাদের সাহায্য করা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি