
বাংলাপ্রেস ডেস্ক: বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শিল্পমালিকেরা কারখানায় যে গ্যাস–সংকটের কথা বলে আসছেন, তার সত্যতা পাওয়া গেছে। আশা করা যাচ্ছে সন্ধ্যার মধ্যে শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের সাপ্লাই স্বাভাবিক হবে।
শনিবার (৩১ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে উপদেষ্টা ফাওজুল কবির খান টাওয়েল টেক্স লিমিটেড কারখানায় আসেন।
ফাওজুল কবির খান বলেন, ‘অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে সব এলাকাতেই। এর জন্য যেসব তিতাসের কর্মকর্তার দায় রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’
তিনি বলেন, বড় পরিসরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালানো ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জ্বালানি উপদেষ্টা বলেন, বিদেশ থেকে এলএনজি নিয়ে একটি জাহাজ এসে পৌঁছেছে, কিন্তু সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য সেটি ডকিং করা যায়নি। এখন সেটি ডকিং হচ্ছে। আশা করছি, বিকেলের মধ্যেই এর একটি সমাধান হবে।
জানা যায়, শিল্প অধ্যুষিত গাজীপুরের বেশ কিছু এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। কয়েক মাস ধরে লাইনে গ্যাসের চাপ কম থাকায় তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাসের চাপ সম্প্রতি আরও কমে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছে শিল্পোৎপাদন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]