৪ মে ২০২৬

সময় এলেই ইরানকে খতম—ট্রাম্পের হুঁশিয়ারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম
সময় এলেই ইরানকে খতম—ট্রাম্পের হুঁশিয়ারি

ডোনাল্ড ট্রাম্প।

বাংলাপ্রেস ডেস্ক:   পাকিস্তানের ইসলামাবাদে ঐতিহাসিক আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়ার পর ইরানকে লক্ষ্য করে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ওয়াশিংটন বর্তমানে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বা ‘লকড অ্যান্ড লোডেড’ অবস্থায় রয়েছে।

ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, মার্কিন সামরিক বাহিনী একটি ‘উপযুক্ত মুহূর্তের’ অপেক্ষায় আছে এবং সেই সময়েই তারা ইরানকে ‘খতম’ বা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ সম্পন্ন করবে। 

দীর্ঘ ২১ ঘণ্টার নিবিড় আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছাতে না পারায় দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ট্রাম্পের এই আক্রমণাত্মক মন্তব্য মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।  সূত্র: আলজাজিরা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি