৪ মে ২০২৬

সমর্থকের নাৎসি স্যালুটে জরিমানার মুখে রিয়াল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম
সমর্থকের নাৎসি স্যালুটে জরিমানার মুখে রিয়াল

বাংলাপ্রেস ডেস্ক:   মাঠের লড়াইয়ে বেনফিকাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ নিশ্চিত করলেও গ্যালারির অপ্রীতিকর ঘটনার জন্য বড়সড় শাস্তির মুখে পড়ল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে অনুষ্ঠিত প্লে-অফ রাউন্ডের ম্যাচে এক সমর্থকের ‘নাৎসি স্যালুট’ দেওয়ার ঘটনায় ক্লাবটিকে ১৫ হাজার ইউরো (প্রায় ১৭,০০০ ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

শুক্রবার (৬ মার্চ) উয়েফার ডিসিপ্লিনারি বোর্ড এক বিবৃতিতে জানায়, গত ২৫ ফেব্রুয়ারি বেনফিকার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে রিয়াল সমর্থকের ‘বর্ণবাদী এবং বৈষম্যমূলক আচরণের’ দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে। জরিমানার পাশাপাশি সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের ৫০০টি আসন সম্বলিত একটি অংশ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞাটি এক বছরের ‘প্রবেশনারি পিরিয়ড’ হিসেবে স্থগিত থাকবে।

ঘটনার প্রেক্ষাপট

ম্যাচ শুরুর আগে গ্যালারিতে রিয়ালের এক সমর্থককে ক্যামেরায় নাৎসি স্যালুট দিতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পরপরই রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ওই সমর্থককে স্টেডিয়াম থেকে বের করে দেয়।

উল্লেখ্য, এই দুই দলের মধ্যকার প্রথম লেগের ম্যাচটিও বিতর্কের মুখে পড়েছিল। সেখানে রিয়াল উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বেনফিকার জিয়ানলুকা প্রেস্টিয়ানির বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছিল। যদিও প্রেস্টিয়ানি এই অভিযোগ অস্বীকার করেছেন।

সব বিতর্ক ছাপিয়ে রিয়াল মাদ্রিদ এখন চ্যাম্পিয়নস লিগের পরবর্তী রাউন্ডের প্রস্তুতিতে ব্যস্ত। শেষ ১৬-তে তাদের ইংলিশ প্রিমিয়ার লিগের শক্তিশালী দল ম্যানচেস্টার সিটির মোকাবিলা করতে হবে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি