৯ মে ২০২৬

স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেবে সরকার: জ্বালানি উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেবে সরকার: জ্বালানি উপদেষ্টা
  বাংলাপ্রেস ডেস্ক: বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বর্তমান সরকার স্মরণ কালের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেবে। ভোটাররা যারা ভোট দিতে যাবেন তারা ভোট দিতে পারবেন, পুলিং এজেন্টরা কেন্দ্রে থাকতে পারবেন, ভোটের পরে সবার সামনে উন্মুক্তভাবে গণনা করা হবে। শুক্রবার বিকালে জামালপুরের মাদারগঞ্জে বাপেক্সের বাস্তবায়াধীন গ্যাস কুপ-১ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, আমরা তো আর কোন দলের সমর্থক না, যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো। কিন্ত এটা যদি করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যতে খুব খারাপ হবে। এজন্য আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন, সঠিক প্রকল্পে ব্যয় করবেন। তিনি এমন কোন কাজ করবেন না যাতে তাকে পালিয়ে যেতে হয়। আশা করি আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হবো, যোগ করেন তিনি। উপদেষ্টা আরও বলেন, দেশে জ্বালানির সংকট রয়েছে। সংকট সমাধানে নতুন করে আরও ১০০টি নতুন কুপ খনন করা হবে। তাছাড়া এখানে যে পরিমাণ গ্যাস উত্তোলন করা হচ্ছে তা আশানুরূপ নয়। এখানে দৈনিক গড়ে ৫ মিলিয়ন গ্যাস উত্তোলন ও সরবরাহ সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার মো: রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: ফজলুল হক, জেলা প্রশাসক হাসিনা বেগমসহ আরও অনেকে [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি