৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক ভাঙার পর কার কাছে ফিরলেন খুশি?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম
সম্পর্ক ভাঙার পর কার কাছে ফিরলেন খুশি?

বলিউড অভিনেত্রী খুশি কাপুর।

বাংলাপ্রেস ডেস্ক: বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুর ও বেদাঙ্গ রায়নার বিচ্ছেদ হয়ে গেছে। প্রায় দুই বছর সম্পর্কে থাকার পর তারা ইতি টেনেছেন বলে খবর ছড়িয়েছিল। এমনকি বেদাঙ্গের নতুন প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে এবার বলিপাড়ায় গুঞ্জন— খুশি কাপুর তার আরেক সাবেক প্রেমিক আকাশ মেহতার সঙ্গে সম্পর্ক জোড়া লাগিয়েছেন।

বেদাঙ্গের সঙ্গে বিচ্ছেদের পর ছোটবেলার বন্ধু আকাশ মেহতার সঙ্গে আবার সম্পর্কে জড়িয়েছেন খুশি কাপুর বলে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ে। বেদাঙ্গের সঙ্গে বিচ্ছেদপর্ব নাকি অভিনেত্রীর জন্য বেশ কঠিন ছিল বলেও জানা গেছে। চলতি বছরের শুরুর দিকে তাদের সম্পর্ক ভেঙে যায়। বিষয়টি অভিনেত্রীর কাছে অপ্রত্যাশিত ছিল বলেও দাবি করা হয়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, 'বেদাঙ্গের সঙ্গে বিচ্ছেদের পর শ্রীদেবীকন্যা বেশ ভেঙে পড়েছিলেন। অন্যদিকে অভিনেত্রী শর্বরীর সঙ্গে প্রেম শুরু করে দিয়েছেন বেদাঙ্গ রায়নার? তবে খুশি কাপুর এখন অনেকটাই ভালো আছেন। আকাশের সঙ্গে ও ভালো আছেন। ও আর কোনো অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়াতে চান না। 

খুশির ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের বেশ কয়েকজন সদস্যও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আকাশকে অনুসরণ করেন। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে, ওরি, অর্জুন কাপুর, অংশুলা কাপুর, শিখর পাহাড়িয়া, নব্যা নবেলী নন্দা এবং শানায়া কাপুরও।

এর আগে এক সাক্ষাৎকারে খুশি কাপুর জানিয়েছিলেন, এখনকার সময়ে প্রেমের সম্পর্কে সীমারেখা ঠিক কতটা, তা বোঝা বেশ কঠিন হয়ে উঠেছে। তিনি বলেন, এখন বিষয়টি একটু জটিল হয়ে গেছে। সম্পর্ক নিয়ে অনেক নতুন শব্দ এবং নানা ধরনের ধূসর জায়গা তৈরি হয়েছে। আমি খুব সরাসরি স্পষ্ট কথা বলি। কাউকে ভালো লাগলে আমি পুরোপুরি সম্পর্কে জড়িয়ে পড়তে পারি, যদিও আমি খুব লাজুক বলে জানান এ শ্রীদেবীকন্যা।

উল্লেখ্য, অভিনেত্রী খুশি কাপুর আসন্ন ‘মম’ সিনেমার সিক্যুয়েলে দেখা যাবে। শ্রীদেবী অভিনীত ২০১৭ সালের সিনেমার এই পরবর্তী পর্বে খুশির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কারিশমা তান্নাও।

অন্যদিকে ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত হন বেদাঙ্গ রায়ানা। সেই সিনেমায় তার বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী শর্বরীকে। সেই সময় দুজনের সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি