৯ মে ২০২৬

সম্প্রীতি প্রতিষ্ঠায় শান্তিগঞ্জে কাজ করতে চায় তরুণরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সম্প্রীতি প্রতিষ্ঠায় শান্তিগঞ্জে কাজ করতে চায় তরুণরা
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: শান্তিগঞ্জে সম্প্রীতি ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় তরুণদের কার্যকর অংশগ্রহণের আহ্বানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার আব্দুল মজিদ কলেজের হলরুমে এ সভার আয়োজন করে শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। ‘তরুণ সমাজের ভাবনা’ শীর্ষক এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদুর রূপ পল্লব। সভায় সভাপতিত্ব করেন পিস এম্বাসেডর সিরাজ মিয়া এবং সঞ্চালনা করেন পিস এম্বাসেডর জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা। সভায় আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ পিএফজির সমন্বয়কারী দোলন রানী তালুকদার, পিস এম্বাসেডর লিটন মিয়া, সদস্য খোরসেদা, জিয়াসমিন আক্তার, মতিউর রহমান, সৈয়দ আলম, এবং কলেজের শিক্ষার্থী ঈমন মিয়া, সীমা আক্তার, লিজা আক্তার ইভা, জুঁই রানী দাস প্রমুখ। বক্তারা বলেন, শান্তিগঞ্জে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি বজায় রাখতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজের শিক্ষার্থীরা বলেন, “সিনিয়রদের পাশাপাশি আমরাও সংঘাত কমিয়ে আনার কাজে যুক্ত হতে চাই। সম্প্রীতির শান্তিগঞ্জ গড়তে আমরা সক্রিয়ভাবে কাজ করতে প্রস্তুত।” আয়োজকরা জানান, এমন উদ্যোগের মাধ্যমে স্থানীয় তরুণদের সম্পৃক্ত করে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সহযোগিতাপূর্ণ সমাজ গড়ে তোলাই তাদের লক্ষ্য। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি