৪ মে ২০২৬

সমালোচনার মুখে মাধুরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১১:৩৩ পিএম
সমালোচনার মুখে মাধুরী

বাংলাপ্রেস ডেস্ক:   বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ষাটের কোঠায় আজও মঞ্চে উঠলে দ্যুতি ছড়ান। তার সৌন্দর্য, ব্যক্তিত্ব আর বুদ্ধিমত্তা তাকে দিয়েছে ‘এভারগ্রিন’ তকমা। তাই দেশের গণ্ডি পেরিয়ে কানাডাতেও তাকে নিয়ে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। সম্প্রতি কনসার্ট শোতে সময়মতো পৌঁছাতে না পারায় তার পেশাদারত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। 

 

আর এ দেরির কারণেই সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে তার এই কনসার্ট বয়কটের দাবিও তুলেছেন ক্ষুব্ধ দর্শক-অনুরাগীরা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মাধুরী দীক্ষিতের কানাডা শোর বেশ কিছু ভিডিও, যেখানে দর্শক-অনুরাগীদের ক্ষোভে ফেটে পড়তে দেখা গেছে। ক্ষিপ্ত দর্শকরা প্রশ্ন তুলেছেন— কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে টিকিট কেটেও কেন এতক্ষণ অপেক্ষা করতে হবে? আবার কেউ কেউ বলেন, ভীষণই খারাপ ব্যবস্থাপনা এবং টাকা নষ্ট, সময়ের অপচয়।

এ বিষয়ে সামাজিক মাধ্যমে এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন— কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড করে একেকটা গানে মাধুরী নাচবেন আর মাঝেমধ্যে গল্প করবেন! এটা কেমন শো? অনেক দর্শক এই শো-কে ‘অত্যন্ত খারাপ’ আখ্যা দিয়ে টিকিটের টাকা ফেরতের দাবিও তুলেছেন।

এখানেই শেষ নয়; অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কারণে আয়োজক কনসার্টের উদ্যোক্তারাও পড়েছেন চরম সমালোচনার মুখে। তাদের বিরুদ্ধেও অনুষ্ঠান ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ তোলা হয়েছে।

উল্লেখ্য, অভিনেত্রী মাধুরী দীক্ষিতের এ ঘটনায় অভিনেত্রী নেহা কক্করের মেলবোর্ন কনসার্ট বিতর্ককে আরও উসকে দিল। তবে কনসার্টের সেই পরিস্থিতিতে মাধুরীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার এ নীরবতা কোন দিকে নিয়ে যায়, সেটিই এখন দেখার বিষয়।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি