৫ মে ২০২৬

সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে: মান্না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম
সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে: মান্না

 

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপিকে কেন্দ্র করে সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত জনগণ এ দলকেই ভোট দিতে পারে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, “আমি বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না। কিন্তু আমার মনে হয়, অনেক ক্রিটিসিজমের পরও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে।”

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।


সাংবাদিকদের সমাজের ওয়াচডগ হিসেবে ভূমিকা রাখার ওপর গুরুত্ব দিয়ে মান্না বলেন, সাংবাদিকেরা শুধু নজরদারিই করবেন না, অনেক সময় পথপ্রদর্শকের ভূমিকাও রাখতে পারেন। তিনি পরামর্শ দেন, সাংবাদিকদের দাবিগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নয়, বরং পরবর্তী সরকার যেই হোক—তাদের কাছেই জোরালোভাবে জানাতে হবে।

বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় আরও বক্তব্য দেন— এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।


মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজেসির নির্বাহী মিলটন আনোয়ার। এছাড়া ট্রাস্টি তালাত মামুন ও ফাহিম আহমেদ আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান আয়োজনে সহযোগী ছিল বিবিসি মিডিয়া অ্যাকশন।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি