৬ মে ২০২৬

সমাজে কোটিপতিদের থাকা উচিত নয়: নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী জোহরান মামদানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সমাজে কোটিপতিদের থাকা উচিত নয়: নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী জোহরান মামদানি
  আবু সাবেত: নিউ ইয়র্ক সিটির মেয়রপ্রার্থী ও স্বঘোষিত ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি রোববার (স্থানীয় সময়) এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, 'আমার মনে হয় না আমাদের সমাজে কোটিপতি থাকা উচিত।' এনবিসি নিউজ-এর 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার তাঁকে প্রশ্ন করেন: আপনি নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট বলেন। আপনি কি মনে করেন কোটিপতিদের থাকার অধিকার আছে? উত্তরে মামদানি বলেন, 'আমি মনে করি না আমাদের সমাজে কোটিপতি থাকা উচিত। কারণ এটি অসমতার এক চরম রূপ-একদিকে বিপুল অর্থ, অন্যদিকে এত মানুষের অভাব। আমাদের দরকার আরও বেশি সমতা-শহরে, রাজ্যে এবং গোটা দেশে।' তিনি আরও বলেন, 'আমি ধনীদের সঙ্গেও কাজ করতে প্রস্তুত, যেন আমরা সবাই মিলে একটি ন্যায়সঙ্গত শহর গড়ে তুলতে পারি।' এই সপ্তাহে আমেরিকান রাজনীতি পর্যবেক্ষকদের চমকে দিয়ে মামদানি নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মনোনয়নের দৌড়ে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পেছনে ফেলে এগিয়ে যান। নির্বাচিত হলে মামদানি হবেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত মেয়র। এক্স (সাবেক টুইটার) এ পোস্ট করে মামদানি বলেন, 'নেলসন ম্যান্ডেলার ভাষায়: এটি সবসময়ই অসম্ভব মনে হয় -যতক্ষণ না এটি হয়ে যায়। বন্ধুরা, এটি সম্পন্ন হয়েছে। আর আপনারাই এটি সম্ভব করেছেন। আমি গর্বিত নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী হতে পেরে।' ‘মিট দ্য প্রেস’-এ তিনি আরও বলেন, 'নিউ ইয়র্কের প্রতি চারজনে একজন দারিদ্র্যের মধ্যে বাস করছে, আর বাকিরা রয়ে গেছে এক অনিশ্চয়তার জালে। এই শহরকে এমন হতে হবে, যা প্রতিদিনের পরিশ্রমে যারা এটি গড়ে তুলছে তাদের নাগালের মধ্যে থাকে।' [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি