৮ মে ২০২৬

স্কুলের খাবারে মিললো ‘মরা সাপ’, হাসপাতালে শতাধিক শিক্ষার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:২৭ পিএম
স্কুলের খাবারে মিললো ‘মরা সাপ’, হাসপাতালে শতাধিক শিক্ষার্থী


বাংলাপ্রেস ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য বিহারের সহরসা জেলায় স্কুলের মধ্যাহ্নভোজের (মিড-ডে মিল) খাবারে সাপের বাচ্চা পাওয়া গেছে। ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে শতাধিক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর এনডিটিভি

বৃহস্পতিবার (৭ মে) সহরসা জেলার মহিষী ব্লকের বালুয়াহা মিডল স্কুলে এ ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওইদিনও একটি এনজিওর সরবরাহ করা খাবার শিক্ষার্থীদের দেয়া হচ্ছিল। এক শিক্ষার্থীকে খাবার দেয়ার সময় তরকারির ভেতর একটি মরা সাপের বাচ্চা দেখা যায়। এ ঘটনা জানাজানি হতেই খাবার খাওয়া শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একে একে প্রায় সব শিশু পেটে ব্যথার কথা জানাতে শুরু করে।


প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুক্ষণের মধ্যেই অন্তত কয়েক ডজন শিশু তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে স্কুল কর্তৃপক্ষ দ্রুত পুলিশ ও হাসপাতালে খবর দেয়। পুলিশ এসে তাদের নিজস্ব ভ্যানে করে বেশ কিছু শিশুকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে অ্যাম্বুলেন্সে করে বাকি শিশুদেরও হাসপাতালে পাঠানো হয়।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, অনেক শিশুর অবস্থা দীর্ঘ সময় আশঙ্কাজনক ছিল। উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকজনকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।


এদিকে এ ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। যে এনজিওর রান্নাঘর থেকে ওই খাবার সরবরাহ করা হয়েছিল, সেখানে তদন্ত দল পাঠানো হয়েছে। খাবারে বিষক্রিয়া বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি