৮ মে ২০২৬

স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭
বাংলাপ্রেস ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল আহমদকে হত্যা মামলায় প্রধান আসামি সাইফুলসহ ৮ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ সৈয়দা আমিনা ফারহিদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ছাড়াও আরও ১৭ জনকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে হাজতবাসের মাধ্যমে সাজাভোগ সম্পন্ন করেছেন, ফলে তারা মুক্তি পাবেন। রায়ের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কামাল হোসেন। ২০২১ সালের ১ মে চাউলধনী হাওর এলাকায় জমি দখল নিয়ে বিরোধের জেরে চৈতনগর গ্রামের ইব্রাহিম আলী সিজিল গংদের নিজ মালিকানাধীন জমিতে মাটি কাটতে থাকে সাইফুল ও তার বাহিনী। এ সময় বাধা দিতে গেলে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। হামলায় গুলিবিদ্ধ হয়ে শাহজালাল হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র সুমেল আহমদ শুকুর গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এছাড়া সুমেলের বাবা ও চাচাসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে বিশ্বনাথ থানায় ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এদিকে মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত সুমেলের স্বজনরা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি