৬ মে ২০২৬

স্কুল তহবিল ‘স্থগিত’ করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৪ অঙ্গরাজ্যে মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
স্কুল তহবিল ‘স্থগিত’ করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৪ অঙ্গরাজ্যে মামলা

ইমা এলিস: ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ পরিচালিত ছয়টি দীর্ঘস্থায়ী কর্মসূচির জন্য বরাদ্দ তহবিল হঠাৎ করে ‘স্থগিত’ করার সিদ্ধান্তকে "অসাংবিধানিক, অবৈধ ও খেয়ালখুশিমতো নেওয়া পদক্ষেপ" হিসেবে অভিহিত করেছেন।

বোন্টারের দাবি, হোয়াইট হাউজের সিদ্ধান্তে ক্যালিফোর্নিয়া এখনো প্রায় ১ বিলিয়ন ডলারের ফেডারেল শিক্ষা সহায়তা পায়নি, যেটি বর্তমানে স্থগিত রয়েছে।

এ মামলায় আরও ২৩টি অঙ্গরাজ্য যোগ দিয়েছে। তারা একযোগে বলেছে, এই তহবিল স্থগিতাদেশ ফেডারেল তহবিল সংক্রান্ত আইন ও বিধিমালা লঙ্ঘন করছে, যেগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ এই কর্মসূচিগুলোর অনুমোদন ও বরাদ্দ দেওয়া হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের বাজেট প্রক্রিয়া সম্পর্কিত আইন, যেমন অ্যান্টি-ডেফিসিয়েন্সি অ্যাক্ট ও ইমপাউন্ডমেন্ট কন্ট্রোল অ্যাক্ট এবং সংবিধানে বর্ণিত ক্ষমতার বিভাজন ও প্রেসেন্টমেন্ট ক্লজ লঙ্ঘন করছে। মামলায় তারা আদালতের কাছে ঘোষণা ও আদেশমূলক নিষেধাজ্ঞা চেয়েছে।

সান ডিয়েগো ইউনিফাইড স্কুল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড বারেরা বলেন, 'আমরা এই মামলার পক্ষে সমর্থন জানাচ্ছি।'

বারেরা জানান, শুধুমাত্র তার জেলারই ১ কোটি ৩০ লাখ ডলারের তহবিল স্থগিত হয়েছে। সান ডিয়েগো কাউন্টির জন্য এই অঙ্ক ৫ কোটির বেশি, ক্যালিফোর্নিয়ার জন্য ১ বিলিয়ন, আর গোটা দেশের জন্য তা ৭ বিলিয়ন ডলার।

তার ভাষায়, এই বিপুল পরিমাণ অর্থ শিক্ষার্থীদের সহায়তার জন্য অপরিহার্য, যা ট্রাম্প প্রশাসন বর্তমানে অবৈধভাবে আটকে রেখেছে।

এই অর্থের মাধ্যমে স্কুল জেলাগুলো বহু কর্মসূচি পরিচালনা করে থাকেযেমন আফটার-স্কুল প্রোগ্রাম, গ্রীষ্মকালীন শিক্ষা, ইংরেজি ভাষা শেখার সহায়তা, শিক্ষক প্রশিক্ষণ ও প্রাপ্তবয়স্ক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ।

দশকের পর দশক ধরে, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্য অভিবাসী শিশু, ইংরেজি শিক্ষার্থীদের জন্য প্রোগ্রাম, শ্রেণিকক্ষে প্রযুক্তি ব্যবহারের উন্নয়ন, সম্প্রদায়ভিত্তিক শিক্ষাকেন্দ্র, প্রাপ্তবয়স্ক ও কর্মসংস্থান শিক্ষার মতো বিস্তৃত কার্যক্রমে এই ফেডারেল অর্থের ওপর নির্ভর করে এসেছে।

আইন অনুযায়ী, প্রতিবছর ১ জুলাইয়ের আশপাশে শিক্ষা বিভাগ এসব কর্মসূচির জন্য বরাদ্দের প্রায় ২৫ শতাংশ রাজ্যগুলোকে দিয়ে থাকে, যাতে করে তারা নতুন শিক্ষাবর্ষের বাজেট পরিকল্পনা করতে পারে।

বারেরা বলেন, সান ডিয়েগো ইউনিফাইড জেলাটি আপাতত এই ঘাটতি পূরণের চেষ্টা করবে, তবে তা দীর্ঘস্থায়ী হতে পারবে না।

তিনি বলেন, এক সময় সেই অর্থও ফুরিয়ে যাবে, তখন প্রোগ্রাম ছাঁটাই শুরু হবে। আর ছোট জেলাগুলোর সেই সক্ষমতাও নেই, ফলে শিক্ষাবর্ষ শুরুর মুখে অনেক স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যেই কাটছাঁট ভাবতে বাধ্য হচ্ছে।

বারেরা অভিযোগ করেন, এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অভিবাসী ও এলজিবিটিকিউ শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক মনোভাব থেকে নেওয়া হয়েছে।

'ওরা অভিবাসী শিক্ষার্থী, এলজিবিটিকিউ শিক্ষার্থীযাদের পছন্দ নয়, তাদের টার্গেট করছে। আর রাজ্য ও স্কুলজেলাগুলোকে হুমকি দিচ্ছেযদি বৈষম্য না করো, তবে সব শিক্ষার্থীর জন্য বরাদ্দ তহবিল আটকে রাখব।'

ক্যালিফোর্নিয়ার মামলা বলছে, কংগ্রেসই যুক্তরাষ্ট্রের অর্থব্যবস্থার ক্ষমতাধর, এবং নির্বাহী শাখার এককভাবে কংগ্রেস অনুমোদিত অর্থ আটকে রাখার কোনও সাংবিধানিক অধিকার নেই।

বারেরা আশা করছেন, অক্টোবর ১-এর মধ্যে হয় ট্রাম্প প্রশাসন তহবিল ছেড়ে দেবে, নয়তো আদালতে মামলাগুলো জোরদার হবে।

এই মামলায় ট্রাম্পপন্থী ও বিরোধী উভয় ধরনের অঙ্গরাজ্য অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে: কলোরাডো, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, অ্যারিজোনা, কানেকটিকাট, ডেলাওয়ার, ডিসি, হাওয়াই, ইলিনয়, মেইন, মেরিল্যান্ড, মিশিগান, মিনেসোটা, নেভাডা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, নর্থ ক্যারোলিনা, ওরিগন, ভারমন্ট, ওয়াশিংটন, উইসকনসিন, কেনটাকি ও পেনসিলভানিয়া।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি