৬ মে ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র

বাংলাপ্রেস ডেস্ক: করোনা বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এবার আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় ভোর ৪টা ৩ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় নেভাদা অঙ্গরাজ্যে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৬ দশমিক ৫।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, নেভাদার টোনোপাহ শহরের ৫৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৭ দশমিক ৬ কিলোমিটার গভীরে।

এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ক্যালিফোর্নিয়াও ভূমিকম্প হয়েছে বলে স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে।

বর্তমানে করোনা ভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রে চলছে মৃত্যুর মিছিল। বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্তের দেশে পরিণত হয়েছে এ দেশটি। এই বিপর্যয়ের মধ্যে ভূমিকম্প সেখানকার জনগণের মনে যেমন আতঙ্ক ছড়িয়েছে। তেমনি প্রশাসনিক কর্মকর্তাদের কপালেও দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি