৮ মে ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
  বাংলাপ্রেস ডেস্ক: ছয় দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) বিকেলে দেশটির জাভা দ্বীপের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পের জেরে পূর্ব জাভা ও এর রাজধানী সুরাবায়া এবং পার্শ্ববর্তী প্রদেশের শহরগুলিতে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া য়ায়নি। তছাড়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতাও জারি করেনি। উল্লেখ্য, ২০০৯ সালে দেশটির পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাংয়ে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এ ছাড়া ধ্বংস হয়ে যায় বহু বাড়িঘর ও স্থাপনা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি