শক্তিশালী স্পেনকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে বসেছে বিচ ফুটবল বিশ্বকাপের ১২তম আসর। ১৬ দলের এই টুর্নামেন্টে ইতোমধ্যে টানা জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বিপরিতে বিচ ফুটবলে বরাবরের মতো বিবর্ণ আর্জেন্টিনা।
প্রথম দুই ম্যাচে টানা পরাজয়ে আগেই সুপার এইটের দৌড় থেকে ছিটকে পড়েছে আকাশী-সাদা জার্সিধারীরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী স্পেনের বিপক্ষে বড় জয় পেয়েছে মেসি-ডি মারিয়াদের দেশের বিচ ফুটবলাররা। স্পেনকে ৫-৪ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে তিন পয়েন্ট নিয়ে সম্মান জনক বিদায় নিলো দলটি।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুবাই ডিজাইন ডিস্ট্রিকট স্টেডিয়াম বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে মাঠে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও স্পেন। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচ হারে। এতে আগেই তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল দুই দলের জন্য মর্যাদার লড়াই। যেখানে শেষ হাসি হাসে আলবিসেলেস্তেরা।
চার পিরিয়ডের এই বিচ ফুটবলে দ্বিতীয় ও তৃতীয় পিরিয়ড ছিল দুর্দান্ত। যেখানে দুই দলই গোলের দেখা পায় এবং দারুণভাবে লড়তে থাকে। আর্জেন্টিনার হয়ে একটি করে গোল করেন হোলমেডিলা, রুটারশমিড, পনজেত্তি, পোমার ও মেদেরো। স্পেনের হয়ে চিকি দুইটি এবং আরিয়াস ও কুমান একটি করে ঘোল করেন। ম্যাচ সেরা নির্বাচিত হন আর্জেন্টিনার লুকাস মেদেরো।
আর্জেন্টিনা ও স্পেন বি গ্রুপে খেলেছে। যেখানে তাদের অপর দুই প্রতিপক্ষ ইরান ও তাহিতি। প্রথম ম্যাচে তাহিতির বিপক্ষে ৪-৩ গোলে হেরে আসর শুরুর পর ইরানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ গোল হজম করে আলবিসেলেস্তেরা। তবে শেষ ম্যাচটি ৫-৪ গোলে শেষ করে স্পেনের বিপক্ষে।
টুর্নামেন্টের নিয়মানুসারে গ্রুপ পর্বে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি করে চার গ্রুপ থেকে আটটি দল যোগ্যতা পাবে কোয়ার্টার ফাইনাল খেলার। এরপর সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আগামী ২৫ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি