৮ সেপ্টেম্বর ২০২৬

স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পিএম
স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দুলাল হক,রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মনের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক আমিরুল হকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের স্কাউট আঞ্চলিক কমিশনার মোঃ আখতারুজ্জামান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্কাউট-এর এএলটি প্রতিনিধি ইকবাল হোসেন এবং জেলা স্কাউট লিডার ও রুহিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক প্রফুল্ল কুমার বর্মন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসিরুল হক, ঢোলারহাট এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাস, স্কাউট শিক্ষিকা দিপালী রানী, মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক সতীশ চন্দ্র রায় ও বিএসসি শিক্ষক শফিকুল আলম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। সভা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক প্রদান এবং স্কাউট দলের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি