৬ মে ২০২৬

সকালেই ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সকালেই ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সকাল থেকেই ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আপনাদের (ভোটারদের) সবার কাছে আমার অনুরোধ ৭ জানুয়ারি নির্বাচনে সব ভোটার দয়া করে সকালে উঠে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে যাবেন। মঙ্গলবার রংপুরে দিনব্যাপী নির্বাচনী প্রচারে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জনসভায় আওয়ামী লীগ সভাপতি এ আহ্বান জানান। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা এবং শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা মঞ্চে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, নৌকা নবী হযরত নূহ (আ.) এর প্রতীক, যা মহাপ্রলয়ের সময় মানবজাতিকে রক্ষা করেছিল। এই নৌকায় আপনারা স্বাধীনতা পেয়েছেন এবং আপনাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। আপনারা কি নৌকায় ভোট দেবেন? আমাকে প্রতিশ্রুতি দিন অনুরোধ করে তিনি বলেন, আপনারা হাত তুলুন। এ সময় সমাবেশে উপস্থিত লোকজন হাত তুলে নৌকার পক্ষে শ্লোগান দেন। সমাবেশে প্রধানমন্ত্রী রংপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী (ডিউক) এর সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তাকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের অসংখ্য বাস্তবায়িত উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গত ৩ নির্বাচনে জনগণ নৌকায় ভোট দিয়েছে, বলেই সরকারের পক্ষে এসব সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার পাশাপাশি দারিদ্র্য বিমোচনের স্বপ্ন বাস্তবায়নের কিছু উন্নয়ন কর্মসূচি অসম্পূর্ণ রয়ে গেছে। শেখ হাসিনা বলেন, সব মানুষ সুন্দর জীবন পাবে; আমরা সেই লক্ষ্যে কাজ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে কেউ অবহেলিত থাকবে না। বর্তমানে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। সে কথা মাথায় রেখেই আমরা বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে চাই। তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়া রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী (ডিউক)। প্রধানমন্ত্রী সকাল ১১টার দিকে একটি বাণিজ্যিক ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সড়কপথে তারাগঞ্জের উদ্দেশে যাত্রা করেন তিনি। শেখ হাসিনা পীরগঞ্জ যাওয়ার পথে মিঠাপুকুর উপজেলায় আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেন। এ সময় তিনি সবার সঙ্গে রংপুর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশেক রহমানের পরিচয় করিয়ে দেন এবং তাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। তিনি আরো বলেন, আমাদের ছাত্র ও যুবকরা স্মার্ট ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। আমরা ভবিষ্যতের জন্য তাদের গড়ে তুলবো। আর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট সোনার বাংলা। নির্বাচনে অংশগ্রহণের জন্য দলটি নির্বাচনী পথ উন্মুক্ত করায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আওয়ামী লীগের প্রতিটি প্রার্থীকে সতর্ক করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, আপনাদের শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে হবে। আবারো আপনাদের সেবা দিতে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষকে নিজের পরিবার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমার বাবা বাংলাদেশের মানুষের জন্য জীবন দিয়েছেন। আমিও আপনাদের পাশে আছি, আপনাদের সেবা করবো। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের মনে শান্তি, ঘরে খাবার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। দেশের মানুষ শিক্ষা, চিকিৎসা ও সুন্দর জীবন পেয়েছে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি