৪ মে ২০২৬

শিরোপার দৌড়ে আবারও পয়েন্ট হারাল আর্সেনাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পিএম
শিরোপার দৌড়ে আবারও পয়েন্ট হারাল আর্সেনাল

বাংলাপ্রেস ডেস্ক:   ইংলিশ প্রিমিয়ার লিগে দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি শীর্ষে থাকা আর্সেনাল। রোমাঞ্চকর লড়াইয়ে উলভের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মিকেল আর্তেতার দল। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলেও, এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান এখন মাত্র পাঁচ পয়েন্ট। সিটি পরের ম্যাচ জিতলে সেই ব্যবধান কমে দাঁড়াবে তিনে।

উলভসের মাঠ মোলিনাক্সে বুধবার রাতে প্রথমার্ধেই এগিয়ে যায় আর্সেনাল। বিরতির আগে ১-০ লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আরও একটি গোল করে তারা ব্যবধান বাড়ায়। তবে এরপর ম্যাচের মোড় ঘুরে যায়। স্বাগতিকরা দুটি গোল শোধ করে সমতায় ফেরে। যোগ করা সময়ে আর্সেনাল ডিফেন্ডারের আত্মঘাতী গোলেই ২-২ সমতা আসে এবং পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয় গানাররা।

আর্সেনালের হয়ে গোল করেন বুকায়ো সাকা ও পিয়েরো ইনকাপিয়ে। অন্যদিকে উলভসের হয়ে একটি গোল করেন হুগো বুয়েনো, আর সমতার গোলটি আসে রিকার্দো কালাফিওরির আত্মঘাতী প্রচেষ্টায়।

টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারানোয় শিরোপা দৌড়ে চাপে পড়েছে আর্সেনাল। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে সাকা বলেন, প্রথম ও দ্বিতীয়ার্ধে দলের খেলায় স্পষ্ট পার্থক্য ছিল। নিজেদের মান ধরে রাখতে না পারার কারণেই পয়েন্ট খোয়াতে হয়েছে। তিনি আরও জানান, এখন নিজেদের পারফরম্যান্সে উন্নতি করাই প্রধান লক্ষ্য।

একসময় লিগে নয় পয়েন্টে এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু পরপর দুটি ড্র তাদের শিরোপা স্বপ্নে অনিশ্চয়তা তৈরি করেছে। অথচ টেবিলের তলানিতে থাকা উলভস এ মৌসুমে মাত্র একটি ম্যাচ জিতেছিল।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা আর্সেনাল পঞ্চম মিনিটে সাকার হেডে এগিয়ে যায়। ৫৬ মিনিটে ইনকাপিয়ে দারুণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন। তবে কয়েক মিনিটের মধ্যেই দূরপাল্লার বাঁকানো শটে গোল করে ব্যবধান কমান বুয়েনো। শেষদিকে টম এডোজির শট ক্রসবারে লেগে ফিরে এলে তা কালাফিওরির গায়ে লেগে জালে ঢুকে যায়, আর তাতেই নিশ্চিত হয় ড্র। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি